1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার দিঘলিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাংশু বিশ্বাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া লেঃ কমান্ডার এম‌ ইকবাল কবির,(এল), বিএন।এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এস, আই, কৃপা সিন্ধু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলার আমির আবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক,দিঘলিয়া উপজেলার সামাজিক নেতৃবৃন্দ, ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা গন।সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এলাকার সামাজিক নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, সড়ক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, ভূমি বিরোধ নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে এ সভায় গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।”

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, “দিঘলিয়ার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।”

অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সভা শেষে একটি যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.