1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বুয়েটে ভর্তি আবেদন শুরু ১৬ নভেম্বর, পরীক্ষা ১০ জানুয়ারি

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে আবেদনগ্রহণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি। শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল। তিনি বলেন, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ কেবল লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তত থাকছে। এবার ফলাফল খারাপ হয়েছে।

এক্ষেত্রে আবেদনের জিপিএ নম্বর কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী তারা জিপিএ-৫ পেয়েছেন। আমাদের আবেদন যোগ্যতায় কোন পরিবর্তন আসছে না। জিপিএ-৫ ই লাগবে। পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে। যেটি আগেও ছিল।

জানা গেছে, বুয়েট প্রশাসন ভর্তি প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে ভর্তি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। পরের ধাপে ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া ভর্তি কমিটি এগিয়ে নেবে। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত তারিখ ঠিক করবেন, যা অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করবেন তারা। কাউন্সিল সে তারিখ অনুমোদন করতে পারে কিংবা নতুন তারিখ নির্ধারণ করতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.