
কন্ঠ প্রতিবেদন।। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়।বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন ও খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।বৈঠকটি সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাংবাদিক মনির হায়দার।বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এতে আরও উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া।আজ জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, এর আইনি ভিত্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।