1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি: ফখরুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কেউ পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‌‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক লেখা একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যেই অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ তা পারেনি। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। বিএনপিকে অনেকভাবে ভিলেন বানানোর চেষ্টা করা হয়, কিন্তু বাংলাদেশের যা কিছু অর্জন, তা বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব।

বিএনপি মহাসচিব বলেন, গোটা বাংলাদেশ তছনছ হয়ে গেছে গত ১৫ বছরে। এখন দেশের জন্য যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয়, তাদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, আপনারা সব সময় সত্যকে জাতীল সামনে তুলে ধরুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.