1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় স্বামীর হাতে গৃহবধূ খু-ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সবুজ পল্লী এলাকার ৪ নম্বর কাশেম সড়কে স্বামীর হাতে এক গৃহবধূ খু-ন হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম ডলি বেগম (৪৫)। তিনি ওই এলাকার মো. নাজমুল হাসান মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সকালে নাজমুল হাসান ফল কাটার ছু-রি দিয়ে স্ত্রী ডলি বেগমকে জ-বাই করে হ-ত্যা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে র-ক্তা-ক্ত অবস্থায় ডলিকে পড়ে থাকতে দেখেন। এসময় ক্ষু-ব্ধ এলাকাবাসী ঘা-ত-কে ধরে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃ-তদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং স্বামী নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়।

একজন স্থানীয় বাসিন্দা জানান, দাম্পত্য জীবনে নাজমুল ও ডলির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ খু-ন ঘটে বলে ধারণা করা হচ্ছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.