1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা নগরীর মুজগুন্নী ৯ নং কাউন্সিলর অফিসের সামনে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

মনিরা মনি,নিজস্ব প্রতিবেদক।।খুলনায় অগ্নিকান্ডে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়সহ ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও তিনটি রিকশা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর মুজগুন্নি এলাকার ১৯ নম্বর সড়কে এই অগ্নিকান্ড ঘটে।স্থানীয় সূত্র জানায় দুপুর ২টার দিকে মুজগুন্নি ১৯ নম্বর সড়কের একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর কার্যালয়, ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও তিনটি রিকশাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সাতটি দোকান, দুটি গ্যারেজ এবং জামায়াতে ইসলামী কার্যালয়ের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে আগুনে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.