1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

অবৈধ নিয়োগ : কুয়েট ও যবিপ্রবির সাবেক দুই উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে উপ-পরিচালক ও পরিচালক পদে পরিতোষ কুমার বিশ্বাসকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারের ১ কোটি ২৭ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগে খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন।

আসামিরা হলেন- অবৈধভাবে নিয়োগ পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পরিতোষ কুমার বিশ্বাস, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক (অবসরপ্রাপ্ত) বেনু কুমার দে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব।

প্রতিবেদন সূত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী অভিজ্ঞতা না থাকা এবং বয়সসীমা অতিক্রম করা সত্ত্বেও উপ-পরিচালক ও পরিচালক পদে পরিতোষ কুমার বিশ্বাসকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। অনুসন্ধানে দেখা যায়— বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাভবান হওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারি অর্থের ক্ষতি করেছেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.