1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

এক ধাক্কায় ২ লাখের নিচে ২১ ক্যারেট স্বর্ণের ভরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

মনিরা মনি।।দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে আট হাজার তিনশ ৮২ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার ৯৯৫ টাকা। একইসঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বুধবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

স্বর্ণের নতুন দাম
২২ ক্যারেটের ভরি আট হাজার তিনশ ৮২ টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার তিনশ ৮২ টাকা।
২১ ক্যারেটের ভরি দাম আট হাজার দুই টাকা কমে এখন এক লাখ ৯৯ হাজার পাঁচশ এক টাকা।
১৮ ক্যারেটে ভরি ছয় হাজার আটশ ৫৯ টাকা কমে এখন এক লাখ ৭০ হাজার ৯শ ৯৪ টাকা।
সনাতন পদ্ধতির ভরি পাঁচ হাজার ৮শ ৫ টাকা কমে এখন এক লাখ ৪২ হাজার ২শ ১৯ টাকা।

এর আগে ২০ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার চার টাকা বাড়িয়ে দুই লাখ সাত হাজার ৫শ তিন টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮শ ৫২ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৮শ ৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭শ ২৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ১৫ অক্টোবর ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৭ হাজার ০১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে৷ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭৩৫ টাকা কমিয়ে ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৭০০ টাকা কমিয়ে ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬০৭ টাকা কমিয়ে ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৪৩ টাকা কমিয়ে ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২০ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.