1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

এসকে জামান।।”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালন করা হয়েছে নিরাপদ সড়ক দিবস।জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পিকচার প্যালেস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে শুরু হয় আলোচনা সভা।এ সভায় বক্তারা বলেন, সড়কে নানা রকম সমস্যা রয়েছে। চালকের অদক্ষতা, ত্রুটিযুক্ত যানবাহন, সড়কের বেহাল অবস্থা সব দুর্ঘটনার কারন। তাই সড়ক দুর্ঘটনা ঠেকানোর জন্য সকলকে সচেতন হতে হবে। সভায় জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: হুসাইন শওকত।এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারি পরিচালক ইঞ্জি: ওসমান সরোয়ার আলম”।এছাড়াও সড়ক বিভাগ, নিরাপদ সড়ক চাই এর জেলা ও মহানগর শাখা, বাস মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আলোচনা সভা ও র‍্যালীতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.