1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

প্রতারণার অভিযোগে সাচ্চু কাজী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনায় একটি বিবাহের ঘটনা নিয়ে প্রতারণার অভিযোগে সাচ্চু কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সোসাইটি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাচ্চু কাজী শহীদুল্লাহ কাজীর ছেলে এবং নগরীর বাগমারা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানিয়েছেন, দুই বছর আগে পূর্ব বণিয়াখামার এলাকার বাসিন্দা হিরামনির সাথে সোনাডাঙ্গা থানার নজিরঘাট এলাকার বাসিন্দা শাহীনুর ইসলাম সুমনের ছেলে সাফওয়ান হোসেন সাইদের বিবাহ হয়। এই বিবাহের কাজী ছিলেন সাচ্চু কাজী। তবে বিবাহের পর মেয়ের পরিবার কাজীর কাছে গিয়ে কাগজপত্র চাইলে তিনি তা দিতে পারেননি এবং মুড়িবইয়ে সই হলেও রেজিস্ট্রি বইয়ে তাদের সই নেই। মেয়ের পরিবার এটি প্রতারণা মনে করে আদালতে মামলা করেন।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হিরামনি। সাচ্চু কাজী এ মামলার ৬ নম্বর আসামি। আদালত মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয় এবং পরবর্তীতে থানায় মামলা নং ৩৩ হিসাবে রেকর্ড করা হয়।

এসআই আব্দুল হাই আরও জানান, সাচ্চু কাজীর বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে। তিনি বহু বিবাহের হোতা হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে, যেখানে আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.