
কন্ঠ প্রতিবেদন।।খুলনায় প্রগতি লাইফ ইন্সুইরেন্সের উন্নয়ন সভা ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পূর্বাঞ্চল ডায়াল সেন্টারে এস এম ফরিদ রানার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি”।তিনি তার বক্তব্যে বলেন বীমা আসলে এক ধরনের মানসিক নিরাপত্তা। এটি শুধু অর্থনৈতিক সুরক্ষা নয়, বরং জীবনের অনিশ্চয়তার মধ্যে একটুকরো স্থিতি এনে দেয়।।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন” হাসনা হেনা প্রকল্পের” প্রকল্প পরিচালক কে এম হাছান ও মো: শহিদুল ইসলাম জেনারেল ম্যানেজার প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি)”।পরে আমন্ত্রিত প্রধান অতিথি আলহাজ্ব মো: জাহাঙ্গীর হোসেন উপস্থিত ব্যাক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।