1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়াল্টনের পণ্য

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে। গত ৬ দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে। রোববার (১৯ অক্টোবর) খালাস হওয়ার কথা ছিল। মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও স্কয়ার ফার্মা, ওয়াল্টনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে।

জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস ও অন্য ৫দিন খালাস হয়। পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন। অন্যদিকে অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রোববার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনী। অবশেষে দীর্ঘ ৭ ঘণ্টা প্রচেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য ছাড়াও ফায়ার সার্ভিসের দু’জন সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। পাশাপাশি ভেতরে কার্গো রাখার জায়গাও খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। তবে তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.