1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

‎খুলনায় ফিল্ম স্টাইলে গুলি, ২ যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

‎
কন্ঠ প্রতিবেদন।। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মনির হাওলাদার ( ২২) ও হানিফ শেখ (২২) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের ১৯ নং রোডে ১০-১৫ জন মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন।মনির ওই এলাকার বাসিন্দা আলম শেখের ছেলে এবং হানিফ শেখ একই এলাকার বাসিন্দা সিরাজ শেখের ছেলে।স্থানীয়রা জানান, ৮-১০টি মটরসাইকেলে এসে গুলি করা শুরু করে দুর্বৃত্তরা। আমরা অবাক হয়ে যাই। মনিরের সাথে আরও ২/৩ জন ছিল তারা দৌঁড় দিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই মনিরের গায়ে গুলি লাগে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করে। মনির কাজ শেষে চায়ের দোকানে বসে চা পান করছিল। আর ওদের মজুরি ভাগ করছিল। এ সময় বাসায় থাকা হানিফের গায়েও গুলি লাগে। হানিফ রাজ মিস্ত্রীর কাজ করে।এরা কোন মারামারি কিছুই করেনি।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারি কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়।তারা মটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনিরের নিতম্বে গুলিবিদ্ধ হন। এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তারা আশংকামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।কি কারণে দুর্বৃত্তরা তাদের গুলি করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.