1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সন্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার ২৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু এ সংবাদ সম্মেলন করেন। এ সময় উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে তিনি বলেন,দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা, দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ১৬টি বছর পর নতুন উৎসাহ, উদ্দিপনা ও উৎসবের আমেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫।
উপজেলার অর্ন্তভূক্ত ৪টি ইউনিয়নের হাটে, মাঠে, ঘাটে, পথে প্রান্তরে বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের প্যানা, পোস্টার, ফেসটুনসহ প্রচার প্রচারণায় মেতে উঠেছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা। শুধু তাই নই, ইতি মধ্যে দিঘলিয়া উপজেলার প্রতিটি বাজারে, চায়ের দোকান সহ সাধারণ মানুষের মুখে মুখে আমাদের এই সম্মেলন শ্লোগানে পরিনত হয়েছে। প্রাথীরা দিনরাত এক করে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।
গণতান্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ মমতায় গড়ে ওঠা এবং তারুণ্যের অহংকার, আগামীদিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের সঠিক নির্দেশনায় সংগঠনের তৃণমূল থেকে প্রতিটি নেতাকর্মী আজ নতুন উদ্দিপনা নিয়ে এই সম্মেলনকে ঘিরে, একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। এ যেন এক মিলনের মহেন্দ্রক্ষণ। একে অপরের প্রতি বিশ্বাস ভালবাসা আর ভ্রাতৃত্বের সেতুবন্ধন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের মূলমন্ত্রে দিক্ষিত হয়ে আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের নেতাকর্মীরা বিশ্বাস করে গণতন্ত্রে। তাইতো আমরা কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-০৪ আসনের ধানের শীষ এর কান্ডারী গণমানুষের নেতা, জননেতা আজিজুল বারি হেলাল ও খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দের সঠিক দিক নির্দেশনায় ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যক্ষ্য ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছি। তাদেরই প্রত্যক্ষ্য ভোটে নির্বাচিত হবে আগামীদিনের দিঘলিয়া উপজেলা বিএনপির নেতৃত্ব। আমরা বিশ্বাস করি, আমাদের দীর্ঘদিনের রাজপথে বেড়ে ওঠা ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচনে ভুল করবেনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল,শরীফ মোজ্জামেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, জনি, টুটুল, লিটন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.