1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ফেসবুকে মেয়েদের ছ’বি এডিট করে ন/গ্ন ভিডিও বা’নি’য়ে চাঁ-দা দা/বী, যুবক গ্রে’ফ’তা’র

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা এক তরুণীর ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও বানিয়ে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পর্নো সাইটে ছড়িয়ে দিয়ে চাঁদা দাবীর অভিযোগে বাগেরহাটের মোঃ তৌহিদ ওমর তপু (২৩) কে গ্রেফতার করেছে পিবিআই খুলনা।পিবিআই সূত্রে জানা যায়, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের রিক্তা খাতুন (ছদ্ম নাম)-এর সঙ্গে তপুর ফেসবুকে পরিচয় হয়। কিন্তু ওই তরুণীর অন্যত্র বিয়ে হলে তপু নানান কু-প্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় তপু ও তার সহযোগীরা গোপনে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে ভিকটিমের ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়। পরবর্তীতে তিন লাখ টাকা না দিলে এসব ছবি-ভিডিও মুছে ফেলা হবে না বলে ভিকটিমের পরিবারের কাছে চাঁদা দাবি করে।

ভিকটিমের মা পিবিআই খুলনা জেলা অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামেন কর্মকর্তারা। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে খুলনার লবনচরা থানার পুটিমারী মাথাভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে তপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা’র নেতৃত্বে এ অভিযানে অংশ নেন পরিদর্শক (নিঃ) আব্দুল্লাহ-আল মামুন বিশ্বাস, এসআই (নিঃ) রেজোয়ান, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান ও পিএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান।

পরে ভিকটিমের মা বাদী হয়ে তপু ও অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা করেন। মামলা নং-৩০, তারিখ-২৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩)(৫)(৭) তৎসহ দণ্ডবিধির ৩৮৫ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার নিয়েছে পিবিআই খুলনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.