1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান কেএমপি’র

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। নগরীর ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করার লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরীর ডাকবাংলা মোড়, হুগলির মোড়, হেলাতলা, থানা মোড় ও পিকচার প্যালেস মোড় এলাকার বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করা হয়।এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহম্মেদ।

কেএমপির পক্ষ থেকে জানানো হয়- ফুটপাতগুলোতে সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয়। যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.