1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খুলনায় এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

খুলনায় কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দুই গ্রুপ। এ সময় এক নেতাকে শারীরিকভাবে আঘাত করেন অপর গ্রুপের নেতাকর্মীরা।শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টায় নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে।এ সময় মঞ্চে উপস্থিত এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ দুই গ্রুপকে শান্ত করতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে চলে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ৮টায় খুলনা বিএমএ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা শুরু হয়।রাত ৯টায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন।এ সময় তাকে মঞ্চে দেখে প্রতিবাদ করেন এক অংশের নেতাকর্মীরা।তারা ‘চাঁদাবাজ কেন মঞ্চে’ বলে চিৎকার করতে থাকেন।তখন আজাদের অনুসারীরা তাদের দিকে তেড়ে যান এবং হট্টগোলে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় নেতারা তাদের থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.