1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের ৪ দিন পর ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭) সকালে কলারোয়া উপজেলার কাজির হাট কলেজের সামনের একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ইমরান হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।নিহতের মা আমেনা বেগম জানান, গত ২৪ আগস্ট তার কাছের বন্ধু রিপন তাকে মোবাইল ফোনে ডাকে। যাওয়ার সময় বলে যায় বাজার থেকে আসার সময় মেয়ের জন্য স্কুল ব্যাগ এবং বেদানা নিয়ে বাড়ি ফিরবো। এরপর থেকে আর ছেলের কোন খবর পাওয়া যায়নি।কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ ছিলো। মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে।তবে কি কারণে এবং কারা ঘটিয়েছে সেটি তদন্তের পর জানা যাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.