1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় যৌথবাহিনীর অভিযান, ৮ টনের বেশি পলিথিন জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

খুলনা খানজাহান আলী হকার্স মার্কেটে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় অভিযান শুরু হয় এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এ সময় যৌথবাহিনী ওই মার্কেট থেকে প্রায় ৮ টনের বেশি অবৈধ পলিথিন জব্দ করে। পরে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপর একজন মালিককে না পাওয়ায় সেই প্রতিষ্ঠানকে সীলগালা করে দেওয়া হয়।

নৌবাহিনী এবং র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী শনিবার বেলা ১১টার দিকে নগরীর খানজাহান আলী হকার্স মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুসন্ধান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানের ৮টি গোডাউন থেকে ৮ হাজার ৮৫ কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করে। এদের মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে।অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযান একটি বড় সাফল্য। এর আগে হকার্স মার্কেটে এত বড় অভিযান পরিচালিত হয়নি।’তিনি আরও বলেন, গৌতম স্টোর, উত্তম স্টোর ও টিউলিপ স্টোর থেকে ৪ হাজার ৪৬০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় ওই তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অভিযান চলাকালে রনি স্টোরের মালিককে পাওয়া যায়নি। পরে তার প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬২৫ কেজি পলিথিন উদ্ধার করে সীলগালা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.