1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে হরিণ শিকারের সময় দুই শিকারী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

শরণখোলা প্রতিনিধি।।পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হরিণ শিকারের সময় দুই শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় বিপুল পরিমাণ নাইলনের ফাঁদও জব্দ করা হয়। তবে একজন শিকারী ট্রলার ব্যবহার করে পালিয়ে যায়।বনবিভাগ জানায়, ফরেষ্টার মিজানুর রহমানের নেতৃত্বে ডিমেরচর এলাকায় টহলের সময় বনরক্ষীরা তিন শিকারীকে দেখতে পান। তাদের ধাওয়া করে দুইজনকে ধরতে পারলেও একজন পালিয়ে যায়।আটকরা হলেন বরগুনার খাজুরতলার আলামিন গাজী (৪০) ও পাথরঘাটার লাকুড়তলার শাহিন গাজী (৩০)। পালিয়ে যাওয়া শিকারীর নাম আজিজ ওরফে রাজিজ (৩৮), তিনি ফেরীঘাট এলাকার বাসিন্দা।পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, আটক দুইজনের বিরুদ্ধে বন অপরাধের মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.