
খুলনার কবি সাহিত্যিক ফোরামের সাথে শিক্ষাবিদদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।২১অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় আহসান আহমেদ রোডে ফোরামের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় সাবেক ভিসি ইয়াহইয়া তার বক্তব্যে বলেন একটি সংগঠন করা সহজ তবে এটিকে ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।অধ্যাপক আব্দুল মান্নান বলেন, কবি সাহিত্যিক ফোরামের জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করতে হবে। শিক্ষাবিদ ও সমালোচক অধ্যাপক মাজহারুল হান্নান বলেন কবি সাহিত্যিক লেখকদের সমাজের প্রতি বিশেষ দায়বদ্ধতা রয়েছে ।অবশেষে সকল কবি সাহিত্যিক ও শিক্ষাবিদদের সমন্বয়ে আলোচনা ও সাহিত্য আড্ডাটি এক সমৃদ্ধ মিলনমেলায় পরিণত হয়।মতবিনিময় ও আলোচনা সভার উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমালোচক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান, শিক্ষাবিদ সমালোচক অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান,শিক্ষাবিদ ও সাহিত্য আলোচক সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ ইয়াহইয়া আখতার,সংগঠক সাহিত্য মজলিসের প্রতিষ্ঠাতা মোঃ রহুল আমিন সিদ্দিকি, গল্পকার ফিরোজ আহমেদ, খুলনা কবি সাহিত্যিক ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব ও দৈনিক আমারদেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক এহতেশামুল হক শাওন, সাংবাদিক গল্পকার শামীমা সুলতানা নিলু, লেখিকা সংঘ এর সভাপতি শামীমা সুলতানা শীলু, কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের সভাপতি সৈয়দ আলী হাকিম ও সাধারণ সম্পাদক এ্যাড. মো. জিনারুল ইসলাম, খুলনা কবি-সাহিত্যিক ফোরাম এর সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ, সাহিত্য সংসদের সভাপতি ও সংগঠক সাইফুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোড়ল,কবি এজি রানা কবি সাংবাদিক আবু তাহের, কবি এস এম শের আলী শেরবাগ, কবি কামরুল হাসান মৃধা, লেখক সাদীকুর রহমান, কবি আব্দুল আউয়াল সাগর প্রমুখ।