1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে খালিশপুর তাঁতি দলের লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

এজি রানা।। খুলনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে খুলনা মহানগর খালিশপুর থানা জাতীয়তাবাদী তাঁতি দল।রোববার দিনব্যাপী খালিশপুর হাউজিং বাজার, আলমনগর বাজার, বিআইডিসি রোডসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় তাঁতি দলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন।লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর তাঁতি দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ও জাতীয়তাবাদী দলের দুর্দিনের কাণ্ডারী মোঃ আলমগীর হোসেন রাজা। এছাড়া উপস্থিত ছিলেন খালিশপুর থানা তাঁতি দলের সভাপতি শেখ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোল্লা, সহ-সভাপতি বারেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল শিকদার, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ শামসুর রহমান এবং ১৩ নম্বর ওয়ার্ড তাঁতি দলের সভাপতি আব্দুস সালাম।কর্মসূচিতে তাঁতি দলের শতাধিক নেতাকর্মী অংশ নিয়ে বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।খুলনা-৩ আসনের মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জননেতা রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.