1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা ওয়াসায় প্রশ্নের মুখে ঝুমুর বালা—শাস্তি কি কেবল বদলিতেই সীমাবদ্ধ?

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

​কন্ঠ প্রতিনিধি।। খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তুপক্ষে (ওয়াসা) ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি টাকা আত্মসাৎ-লুটের গুরুতর অভিযোগ উঠেছে সংস্থাটির সদ্য বদলিকৃত উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার (পরিচিতি নং-১৬২৩৯) বিরুদ্ধে। দীর্ঘ ২৫-২৮ বছর ধরে কর্মরত সাতজন প্রবীণ মাস্টাররোল শ্রমিককে বিনা নোটিশে অপসারণের মধ্য দিয়ে তার চরম স্বেচ্ছাচারিতা ও অনিয়ম পুনরায় প্রকাশ্যে এসেছে। ওয়াসার নথি ও অনুসন্ধানী সূত্রে তার বিরুদ্ধে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য:জাতীয় শোকের দিনে মিষ্টি বিতরণ ও অফিস: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত জাতীয় সাধারণ ছুটির নির্দেশনাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি সেদিন অফিসে উপস্থিত হন। শুধু তা-ই নয়, এই শোকের দিনে তিনি কার্যালয়ে ভুড়িভোজের আয়োজন করেন এবং মিষ্টি বিতরণ করে তীব্র বিতর্কের জন্ম দেন, যা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছিলো। জ্বালানি বিলেও লুটপাট: তীব্র আর্থিক সংকটের মধ্যেও ব্যক্তিগত ও পারিবারিক কাজে সরকারি গাড়ি ব্যবহার করে জ্বালানি বিল ২ লাখ ১৮ হাজার টাকা থেকে একলাফে ৫ লাখ টাকায় উন্নীত করেছেন তিনি। ব্যক্তিগত প্রয়োজনে নিজ জেলা গোপালগঞ্জের বাড়ি এবং স্বামীর কর্মস্থল পিরোজপুরে ডাক্তার শিশির রঞ্জন অধিকারীর কাছে নিয়মিত যাতায়াতে খুলনা ওয়াসার গাড়ি ব্যবহার করা হতো। ভূতের মুখে বেতন: বন্ধ থাকা বোতলজাত পানির প্ল্যান্টে কাজ না করিয়েই আউটসোর্সিং কর্মচারীদের নামে নিয়মিত ভূয়া বিল তৈরি করে বেতন তুলে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।সাজসজ্জার নামে অর্থ আত্মসাৎ: কার্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জাম থাকা সত্ত্বেও সাবেক এমডি মোহাম্মদ কামরুজ্জামানের সহায়তায় টেন্ডার কমিটির প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এমডি কার্যালয় সাজাতে ৪০ লাখ টাকা এবং অন্যান্য দপ্তরের নামে ভুয়া ভাউচারে ৩০ লাখ টাকা লোপাট করা হয়। অপরাধীদের সুরক্ষায় বাণিজ্য: কোটি টাকার পানির মিটার গায়েব সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান হয়েও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তিনি। অভিযোগ রয়েছে, উল্টো মোটা অঙ্কের আর্থিক বিনিময়ে অভিযুক্তদের পদোন্নতির সুপারিশ করেছেন। ছুটির দিনে অনিয়মতান্ত্রিক নিয়োগ: রাষ্ট্রীয় নির্দেশনা ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে গত ১০ জুলাই ২০২৬ সাধারণ ছুটির দিনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘দৈনিক খুলনা অঞ্চল’ পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এই অনিয়মতান্ত্রিক পরীক্ষায় প্রতি পদের বিপরীতে ওয়াসার ক্ষতি হয়েছে ৪৩,৭১১ টাকা।বিগত দিনের দুর্নীতি ও দুদক মামলা: বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালে মাত্র দুটি টাইলস ও সিসি ক্যামেরা মেরামতের নামে ২০ লাখ টাকার ভুয়া বিল জমা দিয়েছিলেন তিনি। দুদকের অনুসন্ধানে অনিয়ম প্রমাণিত হওয়ায় বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে অপকর্মের সাথে যুক্ত থাকা এই কর্মকর্তার কেবল বদলিতেই কি শেষ শাস্তি?—এমন প্রশ্ন তুলেছেন খুলনা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও ক্ষুব্ধ নাগরিক সমাজ। তারা অনতিবিলম্বে দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু এবং দৃষ্টান্তমূলক কঠোর আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.