1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলায় চোলাই মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।। খুলনার ফুলতলায় পৃথক অভিযান চালিয়ে ৩ লিটার চোলাই মদ ও ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ৫৫ মিনিটে ফুলতলা থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলতলা বাজারের তামাক পট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আজিম বিশ্বাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর জেলার অভয়নগর থানার গোয়াখোলা (বিশ্বাসপাড়া) এলাকার মোঃ আলমগীর বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অপরদিকে, একই রাতে রাত ১১টা ২০ মিনিটে ফুলতলা থানার এসআই (নিঃ) মোঃ শফিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ছাতিয়ানী এলাকায় অভিযান চালান। এ সময় মোঃ জুয়েল গাজী (২৮) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাতিয়ানী পূর্বপাড়া এলাকার মৃত মোজাহার গাজীর ছেলে। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলা নং-৬, তারিখ ১৪/০৯/২০২৬।পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.