1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় কাজীবাছা নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার পুরনো ফেরিঘাট সংলগ্ন কাজীবাছা নদীর তীরে ভেসে থাকা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ ও নৌ পুলিশ।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে নদীর তীরে মাছ ধরতে যাওয়া জেলেরা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি বটিয়াঘাটা থানা পুলিশকে জানানো হলে অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নির্দেশনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।মরদেহটি নদীতে ভেসে আসায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নৌ পুলিশকে খবর দেওয়া হয়। পরে নৌ পুলিশ, সিআইডি ও র‍্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে মরদেহের হাতের চামড়া উঠে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।খুলনা নৌ পুলিশের ওসি জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্তসহ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.