1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

যোগীপোলে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে হুইপ বকুলের নির্দেশে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও টিন বিতরণ করলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

মামুন মোল্লা।। খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশে খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ,দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগদ অর্থ, ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।খুলনা ৩ আসনের অন্তর্গত দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বুধবার রাত সাড়ে ১২ টায় ঝড়ে ২৬ টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন এবং খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসকে জানালে তিনি বিষয়টি হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে অবগত করলে তাৎক্ষণিক রকিবুল ইসলাম বকুলের নির্দেশে জেলা প্রশাসন, জেলা ত্রাণ কর্মকর্তা, উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও যোগীপোল ইউনিয়নের পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন হুইপ মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক এ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যদি আরো কোন বিষয় থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.