1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ক্ষুদে প্রতিভার রাজ্যে খুলনা জেলার উদ্যোগে শিক্ষক সম্মাননা অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

মোঃ মামুন মোল্লা।।সৃজনশীলতা, মেধা ও শিল্পচর্চার এক প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদে প্রতিভার রাজ্যে (কেপিআর) খুলনা জেলার শিক্ষক সম্মাননা অ্যাওয়ার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় ক্ষুদে প্রতিভার রাজ্যে (KPR)-এর উদ্যোগে খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা জেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।প্রতিভাবান শিল্পীদের সৃষ্টিশীল কর্মযজ্ঞকে উৎসাহিত করা এবং শিল্প-সংস্কৃতির বিকাশে অবদান রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এ আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্যে দিয়ে শিল্পপ্রেমী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক খন্দকার রেজাউল হাসেম। কেপিআর পরিচালক এনামুল হক রিংকুর সভাপতিত্বে এবং ক্ষুদে প্রতিভার রাজ্যে (কেপিআর)-এর সহকারী পরিচালক এডভোকেট মো. ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ আলোছক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার কালচারাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম । প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তব্যে বলেন, “শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে শিল্পচর্চার বিকল্প নেই। তাদের মেধা ও সৃষ্টিশীলতাকে বিকশিত করার জন্য কেপিআর ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”অনুষ্ঠানে খুলনা জেলার ৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থী দের চিত্রাংকন মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সম্মাননা এওয়ার প্রদান করা হয়।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ,অভিভাবক বৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিল্প-সংস্কৃতিচর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও নান্দনিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয় এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.