1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

দৌলতপুরে জুট প্রেস ইউনিটের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

আকতার হোসেন বাবলু।।নগরীর দৌলতপুরে “বাংলাদেশ জাতীয় শ্রমিক দল ও দৌলতপুর জুট প্রেস ইউনিটের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৩ জুন সোমবার রাত ৮টায় খুলনা মহানগরীর দৌলতপুর জুট প্রেস (বিজিএ) এর দৌলতপুরস্থ কার্যালয়ে দৌলতপুর জুট প্রেস ইউনিট এর সভাপতি মো: এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) খুলনা ৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল।এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।এ সময় আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল তার বক্তব্য বলেন আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে ধ্বংস হয়ে যাওয়া জুট মিল গুলোকে পুনরায় চালু করে প্রান চঞ্চল্যতাকে ফিরিয়ে আনবো।পাশাপাশি বেকার হয়ে যাওয়া শ্রমিকরা পুনরায় কাজে পাবে।এসময় আরো উপস্থিত ছিলেন বিজিএর সিনিয়র সদস্য আব্দুল ওহাব সহ শ্রমিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.