
বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে লজিক (LOGIC) প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান এবং প্রকৌশলী গৌতম কুমার মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কবির হোসেন, ইউপি সদস্য এস. এম. ফরিদ রানা, ইউপি সদস্যা রত্না অধিকারীসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।কর্মশালায় লজিক প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে স্বচ্ছতা,জবাবদিহিতা ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রকল্পটির সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উল্লেখ্য খুলনা জেলার মধ্যে পরীক্ষামূলকভাবে বটিয়াঘাটা উপজেলার ৪ নম্বর সুরখালী ও ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন পরিষদে লজিক প্রকল্পের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং সাধারণ জনগণ আরও উন্নত ও সহজতর সেবা লাভ করবে।