1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

মোঃ শাহাদাত হোসাইন।।পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, উপজেলা বন কর্মকর্তা প্রবীর দত্ত, পাইকগাছা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ , সাংবাদিক আলাউদ্দীন রাজা এবং সাবেক মেম্বার আফজাল হোসেন, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান বৃক্ষ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।”আলোচনা সভায় বক্তারা পরিবেশ দূষণ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.