
বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটায় “ভূমিসেবা মেলা-২০২৬” সফলভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান।তিনি জানান, সারাদেশের ন্যায় বটিয়াঘাটায়ও আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া।তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবাসমূহের ব্যাপক অটোমেশনের ফলে নাগরিকরা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।মেলায় ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি এস এম এ ভূট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।