1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ইস্টার্ন গেটে রিমা খাতুন প্রতিবেশীর আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

 

মোঃ মামুন মোল্লা।। খুলনা খানজাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকায় রিমা খাতুন নামে এক মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে তার প্রতিবেশীরা।আহত রিমা খাতুন বর্তমানে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে রিমা খাতুনের স্বামী হুমায়ুন রহমান বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি এজাহার দায়ের করেন।এজাহার সূত্রে জানা যায় গত ২৬শে এপ্রিল রাত সাড়ে ৯ টায় আনসার মোল্লার ছেলে ফেরদৌস মোল্লা ও ফিরোজ মোল্লা এবং আজহার মোল্লার ছেলে রহমান মোল্লা তাদের স্ত্রী সন্তানসহ রিমা খাতুনের বসতবাড়িতে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিমা খাতুন ও তার ছেলেকে মারধর করে।এ সময় লাঠি দিয়ে রিমা খাতুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত। এজাহার সূত্রে আরও জানা যায় আসামিরা ৪ আনা ওজনের ২টি স্বর্ণের চেইন আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার এবং ঘরে থাকা নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত রিমা খাতুন জানান আসামিদের সাথে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতা ছিল এ কারণে তারা এরকম আক্রমণ করেছে।এ ব্যাপারে খানজাহান আলী থানা ওসি তদন্ত মনিরুল ইসলাম বলেন এ মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন এবং মামলার তদন্ত চলছে দ্রুত তদন্ত রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.