1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সড়ক দূর্ঘটনায় অসুস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে দেখতে জান জেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

বাগেরহাট প্রতিনিধি।।সড়ক দুর্ঘটনায় অসুস্থ সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লাব ও দৈনিক বাংলাদেশের আলো,এবং দৈনিক তথ্য, বাগেরহাট জেলা প্রতিনিধি কে বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার নিজ বাসভবনে বাগেরহাট পৌর শহরের ৮ নং ওয়ার্ড নাগেরবাজার (পূর্ব বাসাবাটি) গিয়ে খোঁজ খবর নেন এবং আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন।এসময় তাঁকে পূর্ণ সুস্থতা দান এবং দ্রুত কর্মক্ষেত্রে ফিরে আসার তৌফক কামনায় দোয়া ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতি নেতৃবৃন্দ।এসময় বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব সমাজসেবক মোঃ রুহুল আমিন খান,মোঃ রেজাউল করিম সাবেক প্রকল্প কর্মকর্তা ইসলামিক এইডও কো-অর্ডিনেটর বাগেরহাট জেলার সমিতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একরামুল কবির, হযরত মাওলানা রাকিবুল ইসলাম প্রচার সম্পাদক বাগেরহাট ইমাম সমিতি উপস্থিত ছিলেন।

উল্লেখ ১৫ ই ফেব্রুয়ারি রাতে বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে দু’জন সংবাদ কর্মী পেশাগত কাজ শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে মহাসড়কের সদর উপজেলার ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ভ্যানের সাথে সাংবাদিকদের বহনকারী মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক পিরোজপুর কন্ঠের ব্যুরো প্রধান আল আমিন খান সুমন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সাংবাদিক আল আমিন খান সুমনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। অপরজন মাসুম হাওলাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম এর বাম পায়ের হাঁটুতে গুরুতর জখম ও একটি হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাক্তার ফিরোজুল ইসলাম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.