1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নগরীতে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।নগরীর দোলখোলা ইসলামপুর মোড় হোটেল বিলাসী থেকে ‌তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হোটেলের তৃতীয় তলার ৩১২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানায়, হোটেল বিলাসীর দুই তলার একটি কক্ষে দুইজন ভাড়া থাকতেন। গত দুইদিন ওই কক্ষের অপরজন বাড়িতে চলে যান। গত রাতে মৃত ওই যুবক কক্ষে ভেতর থেকে আটকিয়ে দিয়ে সেখানে অবস্থান করেন। আজ দুপুরে তার খাবার দিতে গিয়ে দরজায় আঘাত করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের ডাকা হয়। পরবর্তীতে দরজা ভেঙে ওই যুবকের দেহ ঘরের ফ্লোরে পড়ে থাকাতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.