1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলায় উদ্ভাবনী মহিলা সংস্থার উদ্যোগে বিশ্ব উদারতা দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রবেশ দ্বারে ফুলতলায় উদ্ভাবনী মহিলা সংস্থার উদ্যোগে খুলনা যশোর মহাসড়কের পাশে অবস্থান করে। উদ্ভাবনী মহিলা সংস্থার পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের নির্বাহী পরিচালক মারিয়া ভূঁইয়া মেরির সার্বিক ব্যবস্থাপনায়, ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর আলোদে এর সঞ্চালনায় দুস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দুঃস্থ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহানারা ভূইয়া, নির্বাহী পরিচালক গণসেবা রিমি আক্তার, এবং কো-অর্ডিনেটর আলো দে মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমাজসেবা অফিসার ফিরোজ শাহ্। ১৪ তম বিশ্ব উদারতা দিবস (লিভিং টুয়েসডে) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। প্রতিটি মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটি পালন করা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, আইন বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতার ঘাটতির কারণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিটি মানুষের শিক্ষা, কর্মসংস্থান এবং পরিবেশগত সুযোগ বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করবার জন্য বিভিন্ন এনজিও কর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.