1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

ডুমুরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কাঁঠালতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত জোহরা বেগম (৭০) দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী। কাঁঠালতলা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পাইকগাছাগামী যাত্রীবাহী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেন খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান চানু।

অপরদিকে ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে পিকআপভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেলচালকসহ তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। সন্ধ্যা অনুমান ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পারবটিয়াঘাটার পঙ্কজ হালদার (৪৫), তার স্ত্রী সোনা হালদার (৩৫) ও ছেলে রনিত হালদার (১৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.