1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বাংলাদেশ ব্যাংকের (খুলনা) নির্বাহী পরিচালককে বরিশাল সমিতির সংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

ব্যাংকিং সেক্টরের খুলনা অঞ্চলের প্রধান তথা বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার সম্মানিত উপদেষ্টা, পরিবেশবিদ ও বৃক্ষ-প্রেমী মো: শওকাতুল আলম অধিকতর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংক ঢাকার সদর দপ্তরে বদলি হওয়ায় বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার পক্ষ থেকে অদ্য (১৮.০৬.২৫ তারিখ, বুধবার) পূর্বাহ্নে তার দপ্তরে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়।সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক খুলনা দপ্তরে তার সাথে দেখা করেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।সংবর্ধনার জবাবে বাসযোগ্য একটি পৃথিবীর স্বার্থে-নির্বাহী পরিচালক পরিবেশের উন্নয়নে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সুযোগ মতো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বৃক্ষ রোপনের আহ্বান জানান।তার স্বল্পকালীন খুলনায় অবস্থানকালে বাংলাদেশ ব্যাংক চত্বর, রুপসা অফিসার্স কোয়ার্টার চত্বর এবং সাত রাস্তার মোড়স্থ্ স্টাফ কোয়ার্টার চত্বরের পরিবেশ উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করেন। তিনি লোক দেখানো অনুষ্ঠান না করে পরিবেশ -প্রতিবেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানান।এ সময় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন-সমিতির নেতা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: হুমায়ুন কবীর মনিরুজ্জামান, যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক, উপ পরিচালক আহম্মদ নুর-আল হক, সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রোটারিয়ান আলতাফ হোসেন, মেজর ডোনার মেম্বার এম এ সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মজিবর রহমান খন্দকার, এইচ এম মুনতাকিম সেজান, মিল্লাত চৌধুরী প্রমূখ।

বার্তা প্রেরক ——–
ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.