1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক-মিয়া গোলাম পরোয়ার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

‎কন্ঠ প্রতিবেদন।।‎বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা খানজাহান আলী থানা ১নং ওয়ার্ডের উদ্যোগে গতকাল শুক্রবার মশিয়ালী দাখিল মাদ্রাসা সংলগ্ন হারাতলায় এক ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, থানা সেক্রেটারি জনাব গাজী গোলাম মোর্শেদ মামুনসহ থানা ও ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।‎প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার, বেকার যুবকদের কর্মসংস্থান ও বেকার ভাতার ব্যবস্থা, বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎‎তিনি আরও আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থেকে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.