1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

৬১পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুইজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৬১(একষট্টি) পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল শেখ এবং শামীম সাগর শেখ।পুলিশ সূত্রে জানা যায়,আসামি নাজমুল শেখ (পিতা: হান্নান শেখ) ও শামীম সাগর শেখ (পিতা: গোলাম কিবরিয়া), সাং খারাবাদকে মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বটিয়াঘাটা অফিসার ইনচার্জ মারুফ হোসেন।”তিনি জানান,মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ফাড়ির ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে চৌকস একটি টিম আসামীদের মাদক সহ হাতে নাতে গ্রেফতার করে। এ বিষয় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়।যার মামলা নং ১৪ তারিখ ২৯/০৭/২০২৬।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।”তিনি আরো জানান,”মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল শেখ আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দীনের ঘনিষ্ঠ সহযোগী এবং আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে পরিচিত।তার এলাকায় বিভিন্ন জায়গায় মাদক সেবন ও বিক্রি করে থাকেন।এবিসয় জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মান্নান মিস্ত্রি জানান,আমিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াবা সহ গ্রেফতার হয়েছে বিষয়টি আমি জানিনা,আমি ঢাকায় আছি।তবে এমন ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.