1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

হাসিনার কথা বলা বন্ধ রাখার আহ্বান : ভারতীয় দূতকে তলব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। ভারতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়া দু’দেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয় বলে উল্লেখ করেছে বাংলাদেশ। অবিলম্বে এই সুযোগ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতের উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা দেশ বাংলাদেশ সরকার।কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিনের প্রথম ভাগে ভারতের উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে সেদেশের মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। পবন ভাদেকে জানানো হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে সন্ত্রাসী কর্মকা-ে উসকানি দেওয়ার মঞ্চ করে দেওয়া- দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।
ভারতীয় কূটনীতিককে বলা হয়, শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়টি তিনি যেন অবিলম্বে নয়াদিল্লিকে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.