1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সাব্বির হত্যা মামলার আসামি খুলনার চিংড়ি পলাশ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদক।।খুলনার চাঞ্চল্যকর সাব্বির হত্যা সহ একাধিক মামলার আসামি চিংড়ি পলাশকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোরের একটি অভিযানিক দল। গতকার রবিবার কোতয়ালী মডেল থানার সাদেক দারোগার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার পলাশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা গোবরচাকা এলাকার বাসিন্দা সুলতান হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন যশোরে আত্মগোপনে ছিল।সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাতে র‌্যাব ৬, সিপিসি-৩ যশোরের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, খুলনার চাঞ্চল্যকর সাব্বিরকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি যশোরের কোতয়ালী থানার সাদেক দারোগার মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।খুলনা র‌্যাব ৬-এর অধিনায়ক লে: কর্নেল নিস্টার আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়ার পর রাতে তাকে খুলনা আনা হয়। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। সে খুলনার আলোচিত সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি। হত্যাকান্ডের ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.