1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সাতক্ষীরা কলারোয়ায় বিধবা এক নারীর বসতভিটা ভাংচুর হত্যার হুমকি ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দেয়াড়া জানখা গ্রামের বিধবা এক নারীর বসতভিটা ভাংচুর, তাকে ও তার ছেলে শাহ জামান রাজকে হত্যার হুমকি এবং বাড়ি ঘর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাযায় গত জুন মাসের ২৭ তারিখ বেলা ১১ টার দিকে রেহেনা বেগমের স্বামী মৃত শাহ আলম গাজীর চাচাতো ভাই ও তার বখাটে ছেলেরা এই হামলা ও ভাংচুর চালায়।এতে রেহেনা বেগম ও তার ছেলে রাজ অস্রড হন। এ ঘটনার পর থেকে রেহেনা বেগম তার সন্তানদেরকে নিয়ে নিরাপত্তা হিনতায় ভূগছেন।এদিকে নিজের জীবনের নিরাপত্তা, প্রিয় সন্তান ও তার স্বামীর রেখে যাওয়া বসতভিটা রক্ষার্থে রেহেনা বেগম কলারোয়া থানায় উপস্থিত হয়ে গত ২৭ জুন ২০২৫ তারিখে একটি জিডি করেন, যার নম্বর ১২৩০।বসতবাড়িতে ঢুকে টয়লেট ভাংচুর সহ গাছ পালা কেটে নিয়ে যাওয়া এবং নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেলেও অজ্ঞাত কারণে পুলিশ এখনো সরেজমিনে গিয়ে একবারের জন্য হলেও চোখের দেখার সময় পাননি।এদিকে থানায় জিডি করার পর থেকে রেহেনা বেগমের বসত বাড়ির ভিতর অভিযুক্তরা যত্রতত্র প্রবেশ করে তাদের গাছপালা কাটা সহ ঘরের ভিতর গরু ছাগল বাধার ঘটনাও ঘটিয়েছে।অভিযোগ রয়েছে জোর পূর্বক এসব করছেন তার স্বামীর আপন চাচাতো ভাই ও ভাইপোরা।এ সকল অত্যাচার ও নির্যাতন করছে শুধু মাত্র বসতভিটা ও জায়গাজমি ফেলে রেখে তারা যাতে অন্যত্র চলে যায়, এমন অভিযোগ রেহেনা বেগমের।তিনি জিডিতে যাদের নাম উল্লেখ করেছেন তারা হলেন তার স্বামীর চাচাতো ভাই মো: মোশারফ হোসেন, আব্দুস সত্তার গাজী, ইয়াসিন আলী গাজী,উভয় পিতা মৃত ইউসুফ আলী গাজী। ভাইপো সুমন ও আরাফাত, পিতা খলিলুর রহমান, আশরাফুল ইসলাম পিতা মোশারফ হেসেন,সাকিব পিতা আব্দুস সত্তার, জাফর,পিতা রওশন আলী গাজী প্রমুখ।এ বিষয়ে কলারোয়া থানায় যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা সজিব বালা জানান আমি কোর্টের অনুমতির জন্য প্রেয়ার দিয়েছি অনুমতি এলে যাব।এই ধরনের ঘটনা তদন্ত করতে গেলে কোর্টের অনুমতি লাগে। তবে দু-একদিনের মধ্যে তিনি সরেজমিনে  যাবেন বলে জানান এই প্রতিবেদককে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.