1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: খুলনা অনলাইন প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

সোনিয়া তালুকদার।। খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি ছোড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনা অনলাইন প্রেসক্লাব। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা এবং গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানানো হয়েছে।জানা যায়, এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতিসহ কয়েকজন সাংবাদিক প্রতিদিনের মতো জাতিসংঘ পার্ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হঠাৎ তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিক রকিবুল ইসলাম মতি। এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সাংবাদিক আওয়াল আহত হয়েছেন। ঘটনার পর সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে সংবাদ পরিবেশনের স্বাধীনতা রুদ্ধ করা যাবে না। এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।খুলনা অনলাইন প্রেসক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।খুলনা অনলাইন প্রেসক্লাব মনে করে, সাংবাদিকদের ওপর যেকোনো হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।একই সঙ্গে খুলনার সর্বস্তরের সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সমাজকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে খুলনা অনলাইন প্রেসক্লাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.