1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সহিংসতা-নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের সদর দপ্তর থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার ছিল। এবার তার সঙ্গে যুক্ত হলো বাড়তি সতর্কতা।

চিঠিতে বলা হয়েছে, দেশের সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল বৃদ্ধি, মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুতি রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ও সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের নির্দেশও দিয়েছে সংস্থাটি। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়ার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে চিঠিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.