1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এদিকে বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে যাত্রায় বিলম্ব হচ্ছে।

সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল ১০টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এভারকেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে জানান, গত জানুয়ারির মত এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে।

তিনি বলেন, আজকে এই মধ্যরাত্রের পরে অথবা আগামীকাল সকালের ভেতর উনাকে ইউকেতে, অর্থাৎ লন্ডনে, একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা উনাকে নিয়ে যাব।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। জুবাইদা রহমান দেশে ফিরে খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করার পর তাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.