1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।কার্তিকের শেষে মাঠ থেকে কৃষকের ঘরে পৌঁছেছে নবান্নের ধান। নতুন ধানের পিঠা-পুলির গন্ধে যখন গ্রামগুলো মাতোয়ারা, তখন প্রকৃতিতে চাদর বেছানো শুরু করেছে কুয়াশা। আর সন্ধ্যার পর থেকে উত্তরের হিম বাতাস জানান দিচ্ছে শীত আসছে। আবহাওয়া দফতরের তথ্যমতে উত্তরের জেলাগুলোতে বেশ শীত বেশ গুছিয়ে নেমে এসেছে। শুক্রবার (১৪ নভেম্বর) তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় মাসের শেষদিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামতো। কুয়াশার চাদর বেয়ে শৈত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে। তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) বলছে সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে।

টিমটির পক্ষ থেকে দেয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারাদেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেয়ার মতো তাপমাত্রা কমবে না।

এ থেকে বিষয়টি অনেকটাই স্পষ্ট, হিম শীতল মিষ্টি ঠাণ্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.