1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা SOS Children’s Villages এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) খুলনার বটিয়াঘাটা টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।“Child Rights and Protection for the Community Members” শীর্ষক এ সচেতনতামূলক সভায় প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশুদের মৌলিক অধিকার, নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিতকরণ, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষায় নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে ধারণা লাভ করেন এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.