1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

শহীদ ওসমান হাদী” হত্যার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার ইনকিলাব মঞ্চের উদ্যোগে খুলনায় এক বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়।রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টায় খুলনার শিববাড়ি মোড় (বাবরি চত্বর) এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-যুবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড এখনো সুষ্ঠু বিচার পায়নি, যা মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী। বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বিক্ষোভ চলাকালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে এ ধরনের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে।
আয়োজক সংগঠন ইনকিলাব মঞ্চ, খুলনা জানায়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং দেশবিরোধী আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে। একই সঙ্গে তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.