1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে সখীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

টাঙ্গাইল প্রতিনিধি।। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি বিশাল মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তালতলা চত্ত্বরে গিয়ে সমাবেশ করে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আল আমীনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইল- ৮ ( সখীপুর- বাসাইল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম খান ও সাবেক আমীর হায়দার আলী খান প্রমুখ।

সমাবেশে শফিকুল ইসলাম খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনাল গঠন করেছে, ২৮ অক্টোবর আওয়ামী লীগ যে পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছিল এর চেয়ে নৃশংস ও  মানবতা বিরোধী অপরাধ  আর হয় না, যা সারা পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হয়েছিল সুতরাং ২৮ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের বিচার তার তৈরী করা ট্রাইবুনালেই করতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.