1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রূপসায় ব্যাংকের টাকা লুট : জিজ্ঞাসাবাদের জন্য তিন গার্ড থানায়

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতি‌বেদক।।খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয় বলে জানা গেছে।আটককৃত তিন নিরাপত্তা প্রহরী হলেন-আফজাল, আবুল কাশেম ও তরিকুল।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।ব্যাংকের এই শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত।পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা। সবকিছু এলোমেলো। নিরাপত্তা প্রহরী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই।জানা গেছে, ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয়।ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে শুক্রবার সারাদিন আমি ব্যাংকে ছিলাম না। তবে দুপুর ২টার দিকে একবার এসে দেখেছি সব ঠিকঠাক আছে। আবুল কাশেমের মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে।কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিলো, যা লুট হয়ে গেছে।রূপসা থানার ওসি তদন্ত আব্দুস সবুর জানান, রূপসা কৃষি ব্যাংকে তিনজন প্রহরী রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.